গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। অভিযোগ অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ করেও গোপনে তথ্য সংগ্রহের শিকার হয়েছেন।সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে এ রায় আসে। মামলার অভিযোগ ছিল, গুগল আট বছরেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসে প্রবেশ করে তাদের ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করেছে।জুরি বোর্ড গোপনীয়তা লঙ্ঘনের ৩টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছে। তবে তারা জানিয়েছে, গুগল ইচ্ছাকৃতভাবে ক্ষতি করতে চায়নি, ফলে এই রায়ে কোনো দণ্ডমূলক ক্ষতিপূরণ ধার্য করা হয়নি।গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।ব্যবহারকারীদের পক্ষে আইনজীবী ডেভিড বয়েস বলেন, ‘জুরি যে রায় দিয়েছে, তাতে আমরা স্পষ্টভাবে সন্তুষ্ট।’২০২০ সালের জুলাই মাসে দায়ের করা এই শ্রেণিগত মামলায় অভিযোগ করা হয়, গুগল ব্যক্তিগতকরণ বন্ধ থাকলেও অ্যাপ যেমন উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রাম-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করেছে।মামলার শুনানিতে গুগল দাবি করে, তারা যেসব ডেটা সংগ্রহ করেছে, তা ব্যক্তিগত নয়, ছদ্মনামধারী এবং আলাদাভাবে সংরক্ষিত, সুরক্ষিত ও এনক্রিপ্টেড অবস্থায় রাখা হয়েছে। গুগলের বক্তব্য, এসব তথ্য কোনো ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল না।এর আগেও গুগলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলা হয়েছে। চলতি বছরের শুরুতে টেক্সাস অঙ্গরাজ্যের সঙ্গে একটি মামলায় গুগল প্রায় ১.৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণে সম্মত হয়।সূত্র: রয়টার্সএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর Read more

এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান
এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা দিনদিন চরমে পৌঁছেছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে Read more

নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়

‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষশুমারি শুরু হয়েছে।বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে Read more

তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন