কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটটেংগুর হাওরের একটি ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ অনোহল কাটটেংগুর গ্রামের মৃত মফিল উদ্দিনের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুম চলছে। প্রতিদিন কৃষকেরা ধান কাটতে বাড়ি থেকে হাওরে যান। আর ফেরেন সন্ধ্যায়। সকালে খাবার খেয়ে মোহাম্মদ অনোহল ধান কাটতে যান। সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে হঠাৎ আকাশ কালো হতে থাকে। কিছুক্ষণ পর ধমকা হাওয়া বইতে থাকে। বিরূপ আবহাওয়ায় অনেক কৃষক ধান কাটা রেখে বাড়ি ফিরে আসেন। কিন্তু মোহাম্মদ অনোহল হাওরে ছিলেন। পরে বজ্রপাতে মোহাম্মদ অনোহলের মৃত্যু হয়।ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে একজন নিহত হয়েছে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো খবর পাইনি। খোঁজ খবর নিয়ে দেখছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ Read more

শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন