কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত অপহরণকারীকে অস্ত্রসহ আটক করে। আটককৃত অপহরণকারী রমজান আলী কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মুজিবুর রহমানের ছেলে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একজন মহিলাকে অপহরণ করার খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করি। পুলিশ মহিলাকে অপহরণ করার ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ রমজান আলীকে আটক করতে সক্ষম হয়।’তিনি আরো বলেন, ‘আটককৃত অপহরণকারী রমজান আলী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করা হবে। এছাড়া আটককৃত রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত, আহত ১২
নোয়াখালীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত, আহত ১২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ
উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু

যশোরের অভিশাপ নামে খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনে পুনঃখননের কাজ শুরু করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ১৪০ কোটি টাকা ব্যয়ে Read more

সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!
সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ উঠেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে বারবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন