গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদ।মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় রইস উদ্দিন বর্বর মব হামলার শিকার হয়েছেন।বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি আদর্শকে নিধন করার চেষ্টা। অথচ এই হত্যাকাণ্ডের পেছনের অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন।মিছিলে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা এনাম রেজা, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রতিনিধি ইব্রাহিম খলিল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রতিনিধি তাওহিদ আলীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার আকিব হাসান মাহী ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম এলাহী। কর্মসূচির সমন্বয় করেন সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক রকিবুল হাসান রাকিব। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার
সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব গ্রেপ্তার

রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার রাতে Read more

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি Read more

বিমানবন্দরে জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা
বিমানবন্দরে  জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা

বিদেশি যাত্রীরা যদি ব্যাগেজ রুলসের বাইরে পণ্য নিয়ে আসেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করতে না চান, তাহলে তারা পরবর্তীতে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন