সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে হেঁটে বের হন। হাসপাতাল ত্যাগের সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরোপুরি বলতে পারিনি। আমার অসুস্থতায় যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি চাই, আমার মাধ্যমে দেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’তিনি আরও বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দুর্নীতি বিরোধী লড়াই চালিয়ে যেতে হবে। এটি সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। দেশ যদি দুর্নীতি মুক্ত না হয়, তাহলে কোনো কিছুরই সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না।’এর আগে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আমির শারীরিকভাবে সুস্থ আছেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি বাসায় ফিরবেন বলে আশা করা হয়েছিল, যা বাস্তবে রূপ নিয়েছে।এদিকে, জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম
প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম

চীন সরকারের আগ্রহে দেশটিতে আম রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। আগামী ২৮ মে আমের প্রথম চালান যাবে সে দেশে। এ Read more

দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭
চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭

কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর Read more

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ২০

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন