নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রার্থীকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে সময়ের কন্ঠস্বর-কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।নোটিশপ্রাপ্ত সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক এমপি।কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে।নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে তাকে। সংশ্লিষ্ট ফেসবুক পেইজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত সিনিয়র সিভিল জজ (৩য় আদালত)-এর অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এদিকে নোটিশ দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫ সিঙ্গাপুর ত্যাগ করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় Read more

দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
দেলদুয়ারে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে (২২ ডিসেম্বর) উপজেলার দেওলী ইউনিয়নের তেঘরী Read more

সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার Read more

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরী চলাচল শুরু
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরী চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন