আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন।আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গ্রেপ্তার হন । তারা দুজনই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের।আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুজনকে বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয়। এদিন কাঠগড়ায় এসেই দেখা হয় রুপা-শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের একটি টিশার্ট পরা ছিল। এ দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুজনে হাত ধরে কাঠগড়ার এক পাশে কথা বলতে থাকেন।বেশ কয়েক মিনিট এ দম্পতি নিজেদের ভিতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভিতর ঢোকেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু। বাবুও বেশ কয়েক মিনিট ধরে রুপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরই রুপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন।এদিকে শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখান আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায়, পরে কারাগারে নিয়ে যাওয়া হয়।গত বছরের ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তিগত জায়গা দখল করে সড়ক নির্মাণ করতে একটি পরিবার কে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে।উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চর-মোহনপুর Read more

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার Read more

ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের 'প্রবল প্রতিপক্ষ' হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। Read more

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সংরক্ষিত এক ইউপি সদস্যের ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ)  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন