গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন দল থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩৯ জন নতুন কর্মী জামায়াতে ইসলামীয়ের পতাকাতলে শামিল হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ড সভাপতি ওয়াকিল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকের এই ঐতিহাসিক যোগদান প্রমাণ করে জামায়াতে ইসলামী এখন সব ধর্ম-বর্ণের মানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা বিভাজন নয়, একতার বার্তা নিয়েই মানুষের সেবায় এগিয়ে যেতে চাই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীয়ের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, নতুন কর্মীদের অন্তর্ভুক্তি জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষে আবদুস সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে দলজোড় গ্রামের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীয়ের ৩৯ সদস্য বিশিষ্ট নতুন গ্রাম কমিটি গঠন করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ
ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ

গুরুদাসপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের সঙ্গে সাধারণ মানুষের দেখা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না Read more

পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় Read more

সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

মাত্র ১৪ হাজার টাকায় মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ
মাত্র ১৪ হাজার টাকায় মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

স্বল্প খরচে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন নীতির আওতায় মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি দিয়ে যে Read more

টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও Read more

কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
কুয়েট প্রশাসন অযোগ্যতার পরিচয় দিয়েছে দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করছেন শিক্ষার্থীরা। এই দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন