বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে বেসরকারি টেলিভিশন টোয়েন্টি ফোর-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।আসিফ মাহমুদ বলেন, সাকিব এখনও আওয়ামী লীগকে ধারন করে বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সাকিব যেন আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘যতবার সাকিব দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন ‘‘আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সাথে জড়িত না।  আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।’’ কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্টভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’এদিকে সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সবচেয়ে বড় ধাক্কা আসতে যাচ্ছে বিসিবি থেকে। ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, খুব শিগগিরই বোর্ডকে জানিয়ে দেওয়া হবে—সাকিব আর কখনও জাতীয় দলে সুযোগ পাবেন না।এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা
নিকলীতে জমির মাটি বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জের নিকলীতে জমির উপরিভাগের মাটি বিক্রির দায়ে আওয়াল হোসেন নামে এক কৃষককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৫ Read more

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

জীবননগরে ইয়াবাসহ দুজন আটক
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জীবননগর পৌর শহরের Read more

সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী
নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী

নেপালে জেন জিদের ব্যাপক বিক্ষোভের জেরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।এর আগে মঙ্গলবার মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন