কিছু জনপ্রিয় পোশাকপরিচ্ছদ আছে, যা আড়ালেই শরীরের ওপর প্রভাব ফেলে। অনেকেই জানেন না তাঁদের পিঠে ব্যথা ও চালচলনে অসুবিধার জন্য পোশাকপরিচ্ছদ দায়ী হতে পারে। এমনকি অনেকেই জেনেশুনে ব্যথা সহ্য করে এ ধরনের পোশাক পরেন। তেমনি একটি পোশাক হলো আঁটসাঁট জিন্স বা ট্রাউজার। শরীরের যে কোনো অঙ্গেই ব্যথা-বেদনা স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটায় আঁটসাঁট জিন্স বা ট্রাউজার। বিশেষ করে পিঠ, কোমর আর নিতম্বের ব্যথা অনেকেরই যন্ত্রণার কারণ। এসব ব্যথা শুধু অস্বস্তিকরই নয়, অনেক সময় তা জটিল রোগের সংকেতও হতে পারে। আর যারা নিয়মিত আঁটসাঁট জিন্স বা ট্রাউজার পরেন এবং ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে কাজ করেন, তাদের নিতম্বের পেশিতে টান ধরার বা যন্ত্রণা হওয়ার প্রবণতা বেশি থাকে।গবেষকদের মতে, আঁটসাঁট জিন্স নিতম্ব ও হাঁটুর স্বাভাবিক নড়াচড়া ব্যাহত করে, যার প্রভাব পুরো শরীরের ওপর পড়ে। ব্যাকপেইন বা পিঠে ব্যথার জন্য তাঁদের ওয়ার্ডরোব দায়ী। সেখানে থাকা পোশাক পিঠ ও ঘাড়ে ব্যথা তৈরি করে।যুক্তরাষ্ট্রের গ্রেটার বাল্টিমোর মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা সতর্ক করে বলেছিলেন, প্রচলিত পোশাকি ধারার সঙ্গে তাল মিলাতে এই জিন্স পরা হলেও এসবে স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে যথেষ্ট। এ ধরনের জিন্স মারাত্মক স্নায়বিক ঝুঁকির কারণ হতে পারে।ভারতের অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীরকুমার দত্ত জানিয়েছেন, নিতম্বের সবচেয়ে বড় পেশি ‘গ্লুটিয়াস ম্যাক্সিমাস’ দুর্বল হয়ে পড়লে ব্যথা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অ্যাভাস্কুলার নেক্রোসিস’ বলা হয়, অর্থাৎ পেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে। এর ফলে ধীরে ধীরে আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস নামের দুটি পেশি আছে, যেগুলো এক নির্দিষ্ট বিন্যাসে কাজ করে। পেশির এই বিন্যাস নষ্ট হলে নিতম্বে যন্ত্রণা বেড়ে যায় এবং অনেক সময় রক্ত জমাট বাঁধার ঝুঁকিও থাকে। দীর্ঘক্ষণ বসে থাকা, অতিরিক্ত আঁটসাঁট জিন্স পরা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে এই সমস্যা বাড়তে পারে।কী করবেন?* ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। * গরম বা ঠান্ডা সেঁক দিলে সাময়িক আরাম মেলে। * নিয়মিত স্ট্রেচিং এবং উপযুক্ত ব্যায়াম করলে পেশির টান কমে। * বসার সময় সঠিক ভঙ্গি বজায় রাখা জরুরি, যাতে নিতম্বের উপর চাপ কম পড়ে। * নিতম্বের হাড়ে চিড় ধরার ফলে ব্যথা হলে ‘আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট’ অথবা ‘জয়েন্ট রিপ্লেসমেন্ট’ করানো দরকার হতে পারে।আঁটসাঁট প্যান্ট এর আগেও আলোচনায় এসেছে। সুতরাং, বেশি আঁটসাঁট জিন্স পরা বা দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস থাকলে একটু সতর্ক হওয়া জরুরি। চামড়ার সঙ্গে লেগে থাকা এসব পোশাক ক্ষতও তৈরি করতে পারে। শরীরের সংকেত বুঝে সময়মতো চিকিৎসা নিলে ব্যথা থেকে মুক্তি মিলবে, সুস্থ জীবন ফিরে পাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারালেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। রাশেদের Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন