গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে।স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেওয়া সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, বিভিন্ন কর্মকর্তারা, শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা।অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে এই ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা Read more

দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা
দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হলো না ১১ দলের আসন সমঝোতা

নির্বাচনী ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিলেও আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে পড়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোট। Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে Read more

টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় জেলার ওপর দিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।তীব্র গরম ও কাঠফাটা রোদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন