নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়া (৫৭) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাঙ্গাপুর সাহেববাড়ী (নোয়াপাড়া) এলাকার মো. জনাব আলী মেয়ে। বুধবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী তিন রাস্তার মোড় অটো স্ট্যান্ডস্থ বিসমিল্লাহ ইন্টেরিয়র নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন নারী মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে জানতে পেরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এসমাই (নিরস্ত্র) মো. শামীম রেজাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত আলামত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করায় মোসা. নাজমা আক্তার সোফিয়ার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) আটককৃত মোসা. নাজমা আক্তার সোফিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। ওসি শাহীনুর আলম জানান, ‘মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সকল ধরণের অপরাধ নির্মূল করতে থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন অপরাধীর স্থান হবে না। অপরাধ নির্মূল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)-কে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন Read more

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন Read more

যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার
হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান আইন উপদেষ্টার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত Read more

১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন