ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে কসবা থানাধীন পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা রাস্তায় অভিযানটি পরিচালিত হয়।এ সময় অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও Toyota – m প্রাইভেটকারসহ মো. আবুল কাশেম (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আবুল কাশেম চর লক্ষিপুরের তারা মিয়ার ছেলে। এই ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কসবা থানা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক মুখ্যসচিব ড. কামালের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক
চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি আলোচিত মধুচক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোর Read more

পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে
পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে Read more

লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন