রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার (২৫ আগস্ট) উপজেলার বামনদিঘী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ইকরচালী ইউনিয়নের মেনানগর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বাচ্চুর ছেলে।জানা গেছে, বিশেষ আটক আদেশের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার বামনদিঘী বাজার থেকে তাঁকে তারাগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। তিনি ২০২১ সালের তৃতীয় ধাপে (নভেম্বর মাস) অনুষ্ঠিত হওয়া ৩নং ইকরচালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও স্বতন্ত্রপ্রার্থী ইদ্রিস উদ্দিনের কাছে পরাজিত হন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘গ্রেপ্তার আতিউর রহমান (লিংকন)কে বিশেষ আটক আদেশের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার
গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ফ্রান্স-মালয়েশিয়ার

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য Read more

যশোরে ৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে ৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর শহরতলীর দাইতলা ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৩৫ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি

বিএনপির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার Read more

জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম
জামায়াত আমিরের জন্য দোয়া চাইলেন সারজিস আলম

জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই দুইবার ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে মঞ্চে বসেই বক্তব্য Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন