মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ জুন) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।সামিয়া আহমেদ ঔশীর স্বামী সুমন খান একজন সৌদি প্রবাসী। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। সামিয়া তাঁর শ্বশুরবাড়িতে শাশুড়ি ও জায়ের সঙ্গে থাকতেন।শনিবার বেলা সোয়া ১১টার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সামিয়া। পরে ঘরের দরজা বন্ধ দেখে তাঁর জা ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর শ্রীনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, সামিয়া দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়ে থাকার আগ্রহ প্রকাশ করছিলেন। তবে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয়, সন্তান হওয়ার পর বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ নিয়ে স্বামীর সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে পড়ে সামিয়া আত্মহত্যা করেছেন।শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাকুন্দিয়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে রাফসান ভূইয়া রাফি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা Read more

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক
বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন Read more

৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই
৮০ লাখ টাকার দেবী পার্বতী মূর্তিসহ গ্রেপ্তার দুই

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে  র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের Read more

শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে Read more

নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার
নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (০১ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন