বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে আমার দক্ষিণ অংশ পানিতে ভেসে যায়। যার মূলে রয়েছে দীর্ঘদিন যাবত ড্রেনেজ সিস্টেমের অপরিপূর্ণতা সহ নানান অসংগতি। পূর্বে কুমিল্লাকে দায়িত্ব নিয়ে কেউ সঠিক ও পরিপূর্ণভাবে কাজ করে নাই।শনিবার (২১ জুন) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি হোটেলে কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ’র আয়োজনে কমিটি গঠন, পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি কুমিল্লাবাসীকে বঞ্চনার প্রতিকারে ও বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, কুমিল্লা ইপিজেডের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য নিষ্কাশনের পথ সিটি কর্পোরেশনের খালের সাথে প্রবাহিত সংযোগ বন্ধ, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫৫ গ্রামের ৩ হাজার পরিবারকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় ৫ হাজার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ রয়েছে। কিন্তু তা আজও পূরণ হয়নি। আমরা চাই দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া হোক।এসময়, কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের সভাপতি ইউসুফ আলী মীর পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সহ- সভাপতি আলী ফারুক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের সভাপতি ইসমাইল মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এডভোকেট আবদুল মোতালেব মজুমদার ও কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর সদস্য সচিব নাসির উদ্দিন।এ সময় কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের সভাপতি পদে ইউসুফ আলী মীর পিন্টু ও আবদুল হালিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) গভীর Read more

২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি
২৬ দিনে রেমিট্যান্স এল ১৯৩ কোটি ডলারের বেশি

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (২৭ Read more

সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের
সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের

উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা ডাঃ নজরুল গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ Read more

সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন
সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনীয় ড্রোন হামলায় পুতিনের বাসভবন লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়ার

একটি ইউক্রেনীয় ড্রোন হামলা সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন। তবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন