ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’আগামী ২৮-২৯ নভেম্বরে রাজধানীর একটি প্রগ্রামে অংশ নিতে ঢাকা আসতে পারেন ডা. জাকির নায়েক।তার আসন্ন সফর প্রসঙ্গে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের
ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের

সারাদেশে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।শুক্রবার (০৬ জুন) দেশের Read more

বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা
বাউফলে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ, বেশি ভুগছে শিশুরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে সর্দি-কাশি। গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে এক Read more

বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
বরিশালে ইসরায়েলি হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ফিলিস্তিনের জনগনের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ ও মানবাধিকার বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বরিশালের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে
‘কেরামতি’র আড়ালে ক্যারিয়ারের কলঙ্ক, শ্রীপুর বিএনপিতে শাহজাহান বিতর্ক তুঙ্গে

শাহজাহান ফকির এখন আর একজন রাজনৈতিক নেতা নন, শ্রীপুর উপজেলা বিএনপির অপরাধচক্রের প্রতীক। জাল সনদ, কোটি টাকার দুর্নীতি, দলবিরোধী আঁতাত Read more

নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট
নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের জেলা ও উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন