ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা জানেন যে ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে।এই প্রেক্ষাপটে তিনি একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে প্রস্তাবিত তিনটি নাম থেকে দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে।ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস ধরে চলে। ধর্মগুরুরা তাদের নিজস্ব তালিকা থেকে নাম বেছে নেন।কর্মকর্তারা বলছেন, যেহেতু দেশটি এখন যুদ্ধে লিপ্ত, তাই খামেনি চান ‘তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করতে’।তবে তারা জোর দিয়ে বলেছেন, সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি প্রার্থীদের মধ্যে নেই আলি খামেনির ছেলে মোজতাবা।এদিকে আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাঙ্কারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও রয়েছেন।সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না। কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।তিনি আরও বলেন, আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য ‘প্রি-এম্পটিভ ট্রান্সফার অব অথরিটি’, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ন রাখা যাবে, যদি খামেনি নিহত হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তিনদিন পার হলেও এখনো পুরোদমে সচল হয়নি কার্গো ব্যবস্থাপনা। কার্গো ভিলেজের সার্ভার অচল থাকায় আমদানি কার্যক্রম Read more

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ
৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু
দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন