এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ২০২৫ সালের মাধ্যমিকের এ পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গতবার অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এবার সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নিয়েছে কমিটি।রুটিন অনুযায়ী, এবার পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে Read more

কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ

উখিয়ার ঘাট কাস্টমস ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং ও ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসী মিলে নুরুল Read more

‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি Read more

প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন
প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউইয়র্কে তাঁর হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের Read more

কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন