চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নঈম সওদাগরের বাড়ির ঢালারমুখ এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, হৃদয়ের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেটাতে লেখা ছিল, ‘আমার মরার পিছনে কারো হাত নেই, আমি স ইচ্ছা ফাঁসি খাইছি, ভালো থেকো আম্মু আব্বু, সবাই ভালো থেকো।’স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে সে ঘর থেকে বের হয়েছিল। ঘরের বালিশের নিচে মোবাইল ও চিরকুট রেখে যায়। পাশে রহমত পাড়ার এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল বলে ধারণা করে রাতে আর তাকে খোঁজা হয়নি। সকালে বালিশের নিচে চিরকুট ও মোবাইল ফোন পাওয়ার পর পরিবারের সদস্যরা বের হলে বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। স্থানীয়দের ধারণা, সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পরিবার বা স্থানীয় লোকজন। হৃদয়ের বাবা আবদুর রহিম বলেন, “আমার ছেলে কী কারণে আত্মহত্যা করেছে জানি না। একাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করতেন।”রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “রহস্যজনক অবস্থায় ঝুলন্ত এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে, পূর্বের লেখার সঙ্গে চিরকুটের মিল পাওয়া গেছে। ঘাড় ভাঙা, ধারণা করা হচ্ছে উঁচু স্থান থেকে ফাঁস লাগিয়ে নিচে লাফ দেওয়ায় ঘাড় ভাঙতে পারে। তারপরও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

২৯ জুলাই: নামাজের সময়সূচি
২৯ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল “পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত”।

রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা
রাজধানীর মগবাজারে কলেজছাত্রের আত্মহত্যা

রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া Read more

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন