বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম খান ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। হত্যাকাণ্ডের পরপরই ঘাতক ছেলে শিমুল খান (৩০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।নিহতের ভাই দুলাল খান জানান, শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকরি করতেন এবং অবসরের পর পরিবার নিয়ে নিজ বাড়িতে থাকতেন। তার ছেলে শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া ও মারধর করতো। রবিবার দুপুরে শাহ আলম বাড়ির পথে যাচ্ছিলেন, এ সময় সিকদারবাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে শিমুল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক শিমুলকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ Read more

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল Read more

৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে Read more

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন