ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের ডাক বাংলোর সামনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শিশুদের নিয়ে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের উন্মুক্ত শিশু পার্কের উদ্বোধণ করেছেন।গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনের মাধ্যমে শিশু পার্কটি দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা হয়েছে।উদ্বোধনী দিনেই শত শত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ছুটে আসেন গৌরনদী শিশু পার্কে। দীর্ঘদিন থেকে উন্মুক্ত বিনোদন বঞ্চিত গৌরনদীবাসীর স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ দেখে আবিভূর্ত হয়েছেন শিশু পার্ক নির্মানের প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ও তার সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার।ওইদিন বিকেলে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে গৌরনদীর বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার ও গৌরনদী সরকারি মডেল প্রাথমকি বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধণ করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ Read more

শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শ্যালো মেশিন চুরির ঘটনা ধামা চাপা দিতে কার্তিক চন্দ্র নামে এক গরু ব্যবসায়ীকে গভীর রাতে মোবাইলে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়
বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে যে কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন