ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের নির্দেশে আয়োজনটি বন্ধ করতে বাধ্য হন আয়োজকেরা। হঠাৎ এ সিদ্ধান্তে আয়োজকসহ সাধারণ মানুষের মধ্যে হতাশা নেমে এসেছে।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ঘুড়ি উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।ফরিদপুর সিটি অর্গানাইজেশনের সভাপতি ও ঘুড়ি উৎসব আয়োজন কমিটির সভাপতি মো. ইমদাদ হাসান বলেন, “প্রশাসনের নির্দেশনায় আমরা ঘুড়ি উৎসবটি স্থগিত করতে বাধ্য হয়েছি। সব প্রস্তুতি সম্পন্ন ছিল। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”শনিবার সকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস ঘুড়ি উৎসব স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমান সময়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঘুড়ি উৎসবটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ফরিদপুরের ঘুড়ি উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামীণ সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিবছর এ উৎসব ঘিরে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড় বিএনপির

নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আসনগুলো Read more

সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার
ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা Read more

নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পাটবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন