পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব থেকে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাদিম শেখ , জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন,  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ।বক্তারা এ সময় বলেন,  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে একটি কুচক্রী মহল নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। মিথ্যা সংবাদের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে ষড়যন্ত্র চলছে, তা কখনো সফল হবে না।নেতারা দাবি করেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গোলাপগঞ্জ মডেল থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মোঃ মখলিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বরগুনার আন্ধারমানিক নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার Read more

মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর বলেই এমন সাহস দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

গত এক দশক ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ যেন এক অমীমাংসিত ধাঁধা। বাইরের দল তো বটেই, ঘরের ছেলেদেরও রীতিমতো ঘাম Read more

সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন