ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।এদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।সেসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ৬ বিভাগে তাপপ্রবাহ
ঢাকাসহ ৬ বিভাগে তাপপ্রবাহ

ঢাকাসহ দেশের ৬টি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ জুন) Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য
মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই Read more

চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
চাকসুতে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন