ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনালের ২০২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত আমির হোসেন ভোলার লালমোহন উপজেলার  পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের মৃত মহসিন তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং পেশায় ঠিকাদারি করতেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই হোটেলের ২০২ নম্বর কক্ষটি বুকিং নেন আমির হোসেন। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে হোটেল কতৃপক্ষ তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় নক করেন। কিন্তু তাতেও তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।সুরতাহাল প্রতিবেদনে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কোন নারীর সঙ্গে প্রেম সংক্রান্ত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে  ধারণা করছে পুলিশ।এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু
১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক Read more

গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী
গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার (২৮ মার্চ)  দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভূঞাপুর-টাঙ্গাইল পথে যাত্রীদের কাছ থেকে চরম হারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ পরিবহনকে জরিমানা করা হয়। শুক্রবার Read more

বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!
বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ Read more

মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
মধ্যরাতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।১ মে Read more

নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ
নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন