বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় গ্রামে শনিবার সকালে জোড় পুর্বক জমি দখল করে নিয়েছে ৩ ননদ। এঘটনায় ভুক্তভোগী মোছা. রেহেনুমা পারভীন বাদী হয়ে ৩ ননদ সহ ৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমি এবং আমার সন্তানেরা ভোগ-দখল করে আসছি। এমতাবস্থায় ১৪ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে আমার ননদেরা পৌরশহরের শ্রীরামপুরপাড়া এলাকার অভরসা ফকিরের ছেলে সাবেদ আলী ও তার স্ত্রী আনজুয়ারা বেগম, খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুর রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার, ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে শাহ আলম ও তার স্ত্রী সেলিনা বেগম আমার সম্পত্তিতে এসে জোর-পুর্বক দখল করে। উক্ত পরিস্থিতিতে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের মারপিট করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনুমা পারভীন বাদী হয়ে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত আমিনুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি তবে, আরেক অভিযুক্ত মো. সাবেদ আলী বলেন, কাগজপত্র অনুসারে আমরাই ওই জমির মালিক। এতোদিন রেহেনুমা পারভীন খায়খালাসি মুলে জমি ভোগ দখল করে আসছিল। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

আমিরাতে লটারিতে রেঞ্জ রোভার গাড়ি জিতলেন আরেক বাংলাদেশি
আমিরাতে লটারিতে রেঞ্জ রোভার গাড়ি জিতলেন আরেক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছর ধরে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী। সম্প্রতি বিগ টিকিট লটারির ড্রিম Read more

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা
ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন