ময়মনসিংহের নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর রবিবার (১৫ জুন) সকালে বীরকামট খালী গ্রামে অবস্থিত অফিসে এসে চুরির বিষয়টি দেখতে পান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ ও অফিস সহায়ক ইকবাল আহমেদ।চোরচক্র একটি ল্যাপটপ, একটি ইউপিএস, টোনার (প্রিন্টারের কালি) চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা।ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।সরেজমিন দুপুরে ভূমি অফিসে গিয়ে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর আজ রোববার সকালে অফিসে এসে কর্মকর্তারা চুরির বিষয়টি দেখতে পান।অফিস সহায়ক ইকবাল আহমেদ বলেন, ‘সকালে অফিসে এসে দেখি মূল গেইটের তালা ভাঙা। পরে ভিতরে প্রবেশ করে দেখি বারান্দার দুইপাশের দুটি দরজা খোলা। অফিসের সবকিছু এলোমেলো। উপরে দেওয়া সিলিংয়ের ফাঁক দিয়ে মূলঘরে চোর প্রবেশ করে।’ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদের সাথে কথা বললে তিনি জানান, ‘ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর আজ রোববার সকালে অফিসে এসে অফিস সহায়ক ইকবাল আহমেদ দেখেন অফিসের মূল ইটের তালা ভাঙা। পরে বিষয়টি আমাকে অবগত করে। আমি অফিসে এসে দেখি সবকিছু এলোমেলো।’তিনি জানান, ‘চোরচক্র একটি ল্যাপটপ, একটি ইউপিএস, টোনার (প্রিন্টারের কালি) চুরি করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। চুরির বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান স্যারকে জানিয়েছি।’নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, ‘চুরির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে মামলা বা একটি জিডির কাজ শুরু করেছি।’নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঈদের মধ্যে বন্ধ ছিল। এরকম ল্যাপটপ থাকার কথা নয়। বিষয়টি আমরা দেখছি, আসলে চুরি না অন্যকিছু। অন্য কর্মচারীর কাছেও থাকতে পারে, বিষয়টি আমরা দেখছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন
ছোট্ট কিছু অভ্যাস বদলে দেবে জীবন

আমাদের দৈনন্দিন জীবন সুস্থ ও সুন্দর রাখতে কিছু অভ্যাস তৈরি করা উচিত। ছোট ছোট কয়েকটি অভ্যাস যদি আপনি অনুশীলন করতে Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮

পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন