পোষ মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইছে শৈত্য প্রবাহ। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।এই হাড়কাঁপানো কনকনে শীতের মধ্যে শুরু হয়েছে বোরো ধান রোপণের মৌসুম। তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধান চাষে ব্যাস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাষিরা।শ্রমিক সংকটের কারনে কিছু কিছু জায়গায় ধানের চারারোপণ করতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।জীবননগর উপজেলার অধিকাংশ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, সেচ পাম্প ও বৈদ্যুতিক  মোটরের সাহায্যে ক্ষেতে পানি দিচ্ছেন চাষিরা।পাওয়ারট্রলি ও হালের গরু দিয়ে জমি প্রস্তুত, বীজ তলা থেকে চারা সংগ্রহ ও ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন তারা। পরিবারের চাহিদা মেটাতে ও বাণিজ্যিকভাবে বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান চাষের উৎসবে মেতেছে কৃষক-কৃষানীরা।ধান রোপণের শ্রমিক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা চুক্তিভিত্তিক প্রতি বিঘা ধান লাগাতে ২ হাজার ৪শ’ টাকা নিয়ে থাকি। দড়ি দিয়ে লাইন করে লাগতে ৩ হাজার টাকা বিঘা নিই।ভোরে কুয়াশার মধ্যে বীজ তলা থেকে ধানের চারা সংগ্রহ করে সেগুলো মাথায় করে জমিতে নিয়ে গিয়ে ধান লাগানো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান লাগিয়ে প্রত্যেকের দৈনিক ১২০০-১৫০০ টাকা আয় হচ্ছে।আরেক শ্রমিক সেলিম হোসেন বলেন, এখন ধান লাগানোর মৌসুম। এ সময় কাজ বেশি থাকে। মৌসুম শেষ হয়ে গেলে আবার কাজ কম হয়ে যাবে। তাই আমাদের দলের সবাই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান লাগানোর কাজ করি।তীব্র শীতের মধ্যে প্রতিদিন ভোরে ঠান্ডা পানি থেকে ধানের চারা সংগ্রহ করে কাঁদার মধ্যে ধানের চারা রোপণ করি। আজ এক সপ্তাহ ধরে শীতের মধ্যে এই কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে।ধান চাষি মোমিন মিয়া বলেন, আমি দুই বিঘা জমিতে খাটো বাবু জাতের ধান লাগাতে চাচ্ছি। জমি ও ধানের চারা প্রস্তুত করা হয়ে গেছে। কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান লাগাতে ৩-৪ দিন দেরি হবে মনে হচ্ছে।রাশেদুল নামের আরেক চাষি বলেন, এখন প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশা পড়ছে। এই আবহাওয়া ধান লাগালে ধানের চারা হলুদ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছুদিন পরে ধান লাগানোর পরিকল্পনা করেছি।জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে জীবননগর উপজেলায় ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলায় সপ্তাহ খানিক ধরে ধান লাগানোর কাজ শুরু হয়েছে। অনেকেই ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে।তীব্র শীত ও ঘন কুয়াশার কারনে ধানের বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত, তাপমাত্রার পারদ নামল ৬ দশমিক ৯ ডিগ্রি Read more

গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক কড়া বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে কোনো Read more

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫
বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেটকার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌর শহরের কলেজ বাজার এলাকা Read more

‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি
‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন