দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তাই নয়, আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি, যার মূল্য কোটি টাকার উপরে।অভিযোগ উঠেছে, এনজিওর ব্যবসা করে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে তিনি এত সম্পদের মালিক হয়েছেন। তার প্রতারণার শিকার হয়ে স্থানীয় প্রশাসন ও সমবায় অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা।অভিযুক্ত নূর আলী পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মধ্যপাড়া গ্রামের মৃত ছাকাত প্রামানিকের ছেলে। তার সাথে জড়িত স্ত্রী লাইলী খাতুন (৩৩)।অভিযোগে জানা গেছে, নূর আলী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়ায় খুব একটা এগুতে পারেননি। বছর দশেক আগেও তিনি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতেন। তার বাবাও দিনমজুরী করতেন। একপর্যায়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন নূর আলী। এভাবে চলার এক পর্যায়ে ২০০৮ সালে ‘বোঁথড় ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি এনজিও চালু করেন।এরপরই যেন আলাদিনের চেরাগ হাতে পান নূর আলী ও তার স্ত্রী। কিস্তির মাধ্যমে ঘরের জিনিসপত্র বিক্রি ও ঋণদান কার্যক্রম শুরু করেন। বছর ঘুরতে না ঘুরতেই আসতে থাকে নগদ টাকা। সেইসঙ্গে লভ্যাংশ দেবার নামে সাথে নেন কয়েকজন অংশীদার, যারা এনজিওটিতে লাখ লাখ টাকা লগ্নি করেন। সবমিলিয়ে কয়েক বছরেই ফুলে ফেঁপে ওঠে নূর আলীর জীবনযাপন। এর মধ্যে ২০১০ সালে একতলা আধা পাকা টিনশেড ঘরের জায়গায় কোটি টাকা খরচ করে তিনতলা আলিশান বাড়ির কাজ শুরু করেন নূর আলী। ব্যাংকেও জমতে থাকে টাকা। এর মধ্যে নিজ এলাকায় কিছু জায়গাও কেনেন প্রায় ৩০ লাখ টাকায়।এনজিওটির দেয়া তথ্য মতে, ২০২৪ সালে তাদের মোট আয় ৫ কোটি ২৯ লাখ ৭৪৭ টাকা। আর ২০২৫ সালের মে মাস পর্যন্ত তাদের দায়-দেনা মূলধন ২৬ লাখ ৫১ হাজার ৮৪৯ টাকা।ভুক্তভোগী তাহমিনা খাতুন বলেন, ‘তাদের প্রলোভনে প্রথমে আমি এক লাখ ৬৮ হাজার টাকা বিনিয়োগ করি। ৫ থেকে ৭ বছর পর্যন্ত তারা আমাকে ঠিকমতো মুনাফা দিয়েছেন। পরবর্তীতে বার্ষিক শতকরা ১২ টাকা লভ্যাংশের শর্তে ১৯/০৯/২০২১ তারিখে ২৮ লাখ টাকা ফিক্সড ডিপোজিট প্রকল্প (এফডিআর) এ জমা রাখি। এই ফিক্সড ডিপোজিটের টাকার উপর কয়েক মাসের লভ্যাংশ দেবার পর গত প্রায় ২২ মাস যাবত লভ্যাংশ দিচ্ছেন না নূর আলী ও তার স্ত্রী লাইলী খাতুন। আসল টাকা চাইলে সেটাও ফেরত দিচ্ছেন না।’চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামের খোকনের স্ত্রী মিনা রানী বলেন, ‘গত ১৫/০৭/২০১৭ থেকে ০১/০২/২০২০ তারিখ পর্যন্ত নূর আলীর এনজিওতে মাঠকর্মীর চাকরি করতেন তিনি। চাকরি কালীন জামানত হিসেবে একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতিমাসে তার বেতন থেকে ৫০০ থেকে ১০০০ টাকা কেটে রাখতেন তারা। পরে তার চাকরি থেকে বাদ দেয়া হয় আমাকে। কিন্তু অদ্যাবধি সেই জামানতের টাকা ফেরত দেননি তারা।’বোঁথড় গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা দেখেছি সে (নূর আলী) রাজমিস্ত্রির কাজ করতো। খুব দুর্দিন গেছে একসময়। খেয়ে না খেয়ে দিন গেছে তাদের। আমি বিদেশ চলে যাই। ঘুরে এসে দেখি ওর ওখানে তিনতলা বিশাল বাড়ি। পরপর দুইটা জমিও কিনেছে। মাত্র দশ বছরে তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। দুদক খতিয়ে দেখলে সব বেরিয়ে আসবে।’ইউনুস আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে সে আজ কোটি কোটি টাকার সম্পদের মালিক। বাড়ির মূল্যই এক কোটি টাকার উপরে। আমার এক আত্মীয় সেখানে আজীবন সদস্য হয়ে ২৮ লাখ টাকা দিয়েছিল। সে টাকাও ফেরত দিচ্ছে না, লভ্যাংশও দিচ্ছে না। তার এই প্রতারণার বিচার হওয়া দরকার।’অভিযুক্ত নূর আলী বলেন, ‘আমাদের সমিতির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাহমিনাও জানেন। করোনার পর থেকে আমরা খুব সমস্যায় পড়ে গেছি। ঋণ নিয়ে অনেক মানুষ টাকা দিচ্ছে না। অনেকে পালিয়ে গেছে। তাহমিনা টাকা পাবে এটা সঠিক। কত টাকা খরচ হয়েছে বাড়ি করতে জানতে চাইলে নূর আলী বলেন, সেটা হিসেব করি নাই।’চাটমোহর উপজেলা সমবায় অফিসার মুর্শিদা খাতুন বলেন, ‘লিখিত অভিযোগ পাবার পর সেটি জেলা অফিসে অবগত করেছি। এ বিষয়ে জেলা থেকে তদন্ত কমিটি গঠন করে আমাদের অবগত করবে। তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে ওই এনজিওর বিরুদ্ধে।’চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ হাতে পেয়েছি। আমরা সমবায় অধিদপ্তরকে সংযুক্ত করে বিষয়টির তদন্ত ও পর্যালোচনা করবো। তারপর অভিযোগের প্রমাণ পেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

মুন্সিগঞ্জে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের
গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের

ফিলিস্তেনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার Read more

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন