ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আজও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষে সাক্ষী দিতে আসেন নাহিদ। এর আগে মঙ্গলবারও তিনি সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এসেছিলেন।তবে এর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার তার সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। তাই এদিন দুপুরে নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে বলে জানা গেছে।জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনে এক দফার ঘোষণ দেন তিনি। এর পর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।এর আগে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মামলায় ১৭তম দিনের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে এই মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দি শেষে মাহমুদুর রহমানকে জেরা করা শুরু হয়। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে পুলিশের সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।গত সোমবার ট্রাইব্যুনাল-১-এ প্রথম দিনের মতো জবানবন্দি দেন মাহমুদুর রহমান। পরদিন মঙ্গলবার অবশিষ্ট জবানবন্দি দেন। এরপর তার জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী। বুধবার জেরা শেষ হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার Read more

স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার
স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার

বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন Read more

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
বাউফলে তরমুজের জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন