যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে ‘খুব গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।’তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন।জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের আজ এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো একটা আলোচনা হয়েছে।’এরপর ট্রাম্প শুক্রবারের বৈঠকের আগে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ প্রথমটি হলে আমি খুঁজে বের করব আমরা কোথায় আছি এবং আমরা কী করছি।’এদিকে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেছেন, ‘আমেরিকা আমাদের সমর্থন করতে প্রস্তুত।’তিনি ট্রাম্পকে বলেছেন যে পুতিন নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে ‘ধাপ্পাবাজি’ করছেন এবং সমগ্র ইউক্রেন দখল করতে চান।বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ‘অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা। তবে রাশিয়া যদি রাজি না হয়, তাহলে ইউক্রেনের মিত্রদের উচিত তার উপর চাপ বৃদ্ধি করা।’এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?
গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?

সবশেষ ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমটি দুর্দান্ত কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। স্পেনের ঘরোয়া ফুটবল লিগের তিনটিতেই শিরোপা জিতেছে দলটি। তবে ইউরোপীয় Read more

নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করালেন স্ত্রী

মুখরোচক খাবার সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বামীর পরিবারের বাকি ৪ সদস্যও হত্যার Read more

‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন