জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ঐকমত্য কমিশন।আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।আলী রীয়াজ বলেন, আশা করা যায় আগামী এক মাস নয়, আরও দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবেন। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।তিনি বলেন, নতুন করে কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর আরেকটি কারণ হচ্ছে যে, যেকোনো কার্যালয় যদি প্রায় এক বছর ধরে অব্যাহত থাকে, সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটি গুটিয়ে তুলতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। সেই পরিস্থিতিতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি।তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন এবং ২ অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন।আলী রীয়াজ বলেন, গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল, তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই ঐকমত্যে পৌঁছাতে পারবেন তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

সৈন্যদের কাছে 'পাপা টাইগার' নামে পরিচিত কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিন বছর আগেই পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এরপর Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
নরসিংদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ এলাকায় ছেলের প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নানের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন