গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি অপতৎপরতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ার নলদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলার নলদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। নলদী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি নলদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পোস্ট অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.আসাদুজ্জামান জামান।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক সদস্য রহাত সরদার ওকিল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিয়ার রহমান পিন্টু, ছাত্রদল নেতা ইব্রাহিম মোল্যা, ত্রান বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম লায়ন, সদস্য সাজ্জাদ শিকদার, কলেজ ছাত্রদল নেতা আনিচুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন আহমেদ প্রমুখ।এসময় নলদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.হেমায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সী সাজ্জাদ উল্লাহ, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো.আশরাফুল বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা নলদী ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিয়াম মোল্যা কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে উল্লাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং বক্তারা পুলিশ প্রশাসনকে সন্ত্রাসী সিয়াম মোল্যাকে দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে নড়াইল জেলা ব্যাপী কঠোর কর্মসূচি পালনের হুশিয়ার প্রদান করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ধান ক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

নওগাঁর রানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহষ্পতিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর গ্রামের রাস্তার Read more

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় এনসিপির প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ সদস্যের Read more

দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
দেশজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও কোরবানির শিক্ষা নিয়ে প্রতি বছর Read more

১৩ অক্টোবর: নামাজের সময়সূচি
১৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ২০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি
ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকজন মানুষকে কামড়িয়ে আহত করা একটি পাগলা ঘোড়া অবশেষে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন