নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু আমরা প্রমাণ করে ছাড়বো ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যা করেছে আওয়ামী লীগ মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনা ওবায়দুল কাদের বলতো সাহস থাকলে বাংলাদেশে আসেন। কিন্তু আপনারাতো পালিয়ে গেলেন। এভাবে কেউ পালায়? আপনাদের সাহস থাকলে দেশে আসেন।অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আমরা সমর্থন করি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। বিএনপি রাস্তায় নামলে কী হবে শেখ হাসিনার দিকে তাকান। বিএনপি যে কয়বার ক্ষমতায় আসছে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আছে।দুদু বলেন, বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিতে হয়, কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তা দেখিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে প্রমাণ করেছিলেন যে একজন মানুষ রাষ্ট্রের জন্য কত নিবেদিত হতে পারে। কতটা বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে তিনি তা প্রমাণ করেছে। তার হাত দিয়ে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপি। এই দলটি আওয়ামী লীগের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ দাবি করতো তারা কোনো গণতন্ত্রকামী কিন্তু এটা তো সত্য নয় তার প্রমাণ করেছে আওয়ামী লীগের একসময়ের সভাপতি শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে। যে তিনি গণতন্ত্রের স্বপক্ষের মানুষ না। আমি তাকে এই প্রতিপন্ন করার জন্য সমালোচনা করছি না। তার সাড়ে তিন বছরের ক্ষমতা ফ্যাসিজমের বহিঃপ্রকাশ ঘটেছে। বিরোধী দলের চল্লিশ হাজারের বেশি নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। অথচ তার ছেলে রাজকীয় মুকুট পরিয়েছে। চারটি সংবাদপত্র বাদে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কেউ মানতে চায়নি কিন্তু তিনি নব্বইয়ের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারকে পতন করেছে। ৯১ সালে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণ তার সাথে আছে। কলকাতার বিমানবন্দরে শেখ হাসিনা বলেছিল খুব বেশি হলে বিএনপি বেগম খালেদা জিয়া দশটি সিট পাবে। কিন্তু সেটা মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য তা প্রমাণ করেছিলেন বেগম খালেদা জিয়া ৯১ এ সরকার গঠন করে।শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমানে অনেক রাজনৈতিক দল মনে করছে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে হারিয়ে তারা সরকার গঠন করবে। তাহলে নির্বাচনের বিরোধিতা করেন কেন? নির্বাচন দেন। আপনারা বিজয়ী হলে সরকার গঠন করবেন। আমরা সাধুবাদ জানাবো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
ভোলায় মেঘনা থেকে নিখোঁজ পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল Read more

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য বাজার মনিটরিং করেছেন বরিশাল ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন