জেঁকে বসেছে শীত। কুয়াশার ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে উঠলেন খানসামা উপজেলার সন্তান ও পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম। তাঁর উদ্যোগে ৪ শতাধিক অসহায় মানুষের বুকের শীত লঘু হলো, মুখে ফুটে উঠল উষ্ণ হাসি।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে শীতার্তদের হাতে কম্বল বিতরণ করেন তিনি। এই মানবিক প্রয়াসে উপস্থিত ছিলেন- মো. কাইয়ুমের ভাই হুমায়ুন কবির, স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কম্বল হাতে পেয়ে হাসিমুখে শীতার্তরা বলেন, আজ সত্যিই আনন্দ হলো। এত কষ্টের দিনে পুলিশের এমন মানবিকতা দেখে মন ভরে গেছে। কম্বল পেয়ে শীতের কষ্ট অনেকটা কমেছে। আমরা কৃতজ্ঞ।কাইয়ুমের ভাই মো. হুমায়ুন কবির বলেন, আমার ভাইয়ের এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের জন্য উদাহরণ।স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম বলেন, কাইয়ুম ভাইয়ের মানবিকতা সত্যিই প্রশংসার যোগ্য। অসহায়দের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি সমাজের মহান মানসিকতার পরিচয়।স্থানীয়রা জানান, মো. কাইয়ুম এর আগে বিভিন্ন সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তাঁর ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড এলাকায় ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।শীতের কনকনে রাতে এই কম্বল বিতরণ শুধু শারীরিক উষ্ণতা নয়, এটি ছিল ভালোবাসা, মানবিক সহমর্মিতা ও সমাজে উদাহরণ সৃষ্টি করার অমূল্য প্রতীক, যা হতদরিদ্র মানুষের মনে দীর্ঘক্ষণ স্মৃতি হয়ে থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি
হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা Read more

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন

ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার Read more

যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত
যশোরে সবজির রাজ্যে বিষের গন্ধ: বিকেলে স্প্রে, ভোরে বাজারজাত

শাক-সবজি উৎপাদনে দেশসেরা যশোর। এখানকার ৩৩ প্রকারের সবজি ছড়িয়ে পড়ছে সারাদেশে। সবজির রাজ্য যশোরে উৎপাদিত সবজিতে এখন বিষের ছড়াছড়ি। পোকা-মাকড় Read more

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারীচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন