চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারসে। প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু তুলছে এবং বিভিন্ন স্থানে বিক্রি করছে। এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি ও বেড়িবাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হলেও, প্রভাবশালীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে পারছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর তিনমুখ এলাকা এবং আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে ১০ থেকে ১২টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন জোয়ার-ভাটার সময় মিলিয়ে অন্তত দুই থেকে তিনবার বালু তোলা করা হয়। এসব বালু পাশের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও বন্দর এলাকায় বিক্রি করা হয়। স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেটের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই বছরের পর বছর এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। নদী তীরবর্তী বাসিন্দারা বলছেন, এভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ক্রমেই ধসে পড়ছে। এরই মধ্যে কয়েক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধও ঝুঁকির মুখে থাকায় আশপাশের গ্রামগুলোতে বন্যার ঝুঁকি বেড়েছে। তারা আরও জানান, এনিয়ে প্রতিবাদ করলে হয়রানি, ভয়ভীতি এবং মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে বালু ব্যবসায়ীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।হাইলধর গ্রামের বাসিন্দা আবদুল হাকিম বলেন, ‘বালু ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা করলেও তাদের থামানোর কেউ নেই। প্রভাবশালী হওয়ায় তারা যে কোনো প্রতিবাদকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমাদের চোখের সামনে নদী ধসে যাচ্ছে, জমি হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। প্রশাসনকে বহুবার জানিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সরেজমিনে তদন্ত করে উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী তীরবর্তী এলাকা ও বেড়িবাঁধ রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়বে পুরো এলাকা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি
ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া Read more

৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে
৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে

 ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে Read more

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান

আলোচিত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাদে সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও ওমানের উপকূল Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন