চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তার পাশে রাখা খড়ের স্তুপে গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আনোয়ারা–চন্দনাইশ আঞ্চলিক সড়কের বনফুল খামারের সামনে একটি এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই খড়ের গাদা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে।এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘রাস্তার পাশে খড়ের স্তুপ ছিল। ধারণা করা হচ্ছে, কেউ অনিচ্ছাকৃতভাবে সেখানে জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নির্বাপন করা সম্ভব হয়েছে।’ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডটি অসাবধানতাবশত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ Read more

নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২
জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের Read more

বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন