বান্দরবানের লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল বড়বিল পাড়ায় এ ঘটনা ঘটে।আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।লামা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল পাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়াতেন। চুল্লিতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সঙ্গে তামাক লেনদেনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যান।এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এনামুল হক ভূঁইয়া আরও জানান, দুই পক্ষের সংঘর্ষে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর Read more

আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি
আমি আমার বিচার চাই, যশোরে কলেজ শিক্ষকের অভিনব অবস্থান কর্মসূচি

যশোরের মনিরামপুর উপজেলার মদনপুরের সম্মিলনী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নিজের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। Read more

সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের টিয়ারশেল ও হামলা Read more

নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন