নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার(১৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  রাতে বরিশাল জেলার কোতয়ালী থানার নাজির মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নয়ন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া এলাকার মো. ফারুকের ছেলে। বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার পর্যালোচনা করে জানা গেছে, ভিকটিমের বিয়ের আগে অভিযুক্ত মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।ভিকটিমের অন্যত্র বিয়ের পর তাকে বিভিন্ন সময় রাস্তা ঘাটে উত্যাক্ত করত মাহিম (৩০)। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল ভিকটিমকে ডেকে নিয়ে রাকিব ওরফে মাইন, জাকারিয়া প্রকাশ নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন মিলে কোলের শিশুকে জিম্মি করে ফতুল্লা মডেল থানার গাবতলী  প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভেতরে ধর্ষণ করা হয়। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস যাবৎ মহিম ও এজাহারনামীয় অন্য আসামীদের সহায়তায় দফায় দফায় ধর্ষণ করে তারা। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।পরবর্তীতে উক্ত ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামী জাকারিয়া প্রকাশ নয়ন কে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির এলাকা থেকে নারায়ণগঞ্জ ও র‌্যাব-৮, বরিশাল যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ
টঙ্গী ময়দানে জুবায়েরপন্থীদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের টঙ্গী ময়দানে Read more

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত Read more

এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন