আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আগামী বিশ্ব ইজতেমা না করার নির্দেশ দিয়েছে সরকার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের এক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।এতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের অনুরোধ জানানো হয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উল্লেখিত সময়সূচিতে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’-সহ যেকোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার

মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার (১৮ Read more

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন
উলিপুরে এনসিপি’র সমন্বয় কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি–এনসিপি'র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও সাখাওয়াত Read more

রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

রাজবাড়ীতে সদর উপজেলার মুচিদহ গ্রামের চাঞ্চল্যকর আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১০।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ
৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। গত ২৬ জুন আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন