চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সালমান বাঁকা গ্রামের আলমগীরের ছেলে।নিহতের মা সালেহা জানান, সালমান মানসিক ভারসাম্যহীন ছিল। সে অস্বাভাবিক চলাফেরা করতো। সংসার জীবনে তার আট বছর ও তিন বছরের দুই ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তার সন্তান ও বউ তিন মাস ধরে বাপের বাড়ি একই উপজেলার গোয়ালপাড়ায় অবস্থান করছে। মঙ্গলবার রাত ২ টার দিকে সে বাইরে থেকে বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিন্তু আমি তার অস্বাভাবিক আচরণ দেখে কিছুক্ষণ পর জানালার ফাঁকা অংশ দিয়ে দেখি আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। এরপর আমার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে সালমানের মৃতদেহ উদ্ধার করে।সালমানের স্ত্রী সোনিয়া খাতুন বলেন, ‘আমার বিয়ে হয়েছে দীর্ঘ ৯ বছর। সালমান মাদকে আসক্ত হয়ে পড়ে, সেই সাথে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। সে প্রতিনিয়ত আমাকে মারধর করতো এবং সংসার চালাতে পারত না। এ কারণে আমি রাগ করে বাপের বাড়িতে চলে আসি এবং তিন মাস ধরে অবস্থান করছি।’এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ‘যুবকের গলায় দড়ি দেওয়ার ঘটনাটি আমরা শুনেছি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

যার স্বপ্নিল চোখে ছিল ইনসাফের বাংলাদেশ
যার স্বপ্নিল চোখে ছিল ইনসাফের বাংলাদেশ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজনীতিতে যাঁদের নাম ঘুরে ফিরে এসেছে, তাঁদের একজন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

দাবি আদায়ে জুলাই সনদ মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা
দাবি আদায়ে জুলাই সনদ মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা

সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে তিন দাবিতে বাস্তবায়নে অবস্থান নিয়েছেন  ‘জুলাই শহীদের পরিবার Read more

গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের
গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের প্রেস Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন