মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর ও বাঁশকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে।প্রথম ঘটনাটি ঘটে বড় কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের একটি ফার্নিচারের দোকানে। সেখানেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ইমন (২০) নামের এক তরুণ। তিনি ওই ইউনিয়নের ছিটুখা মুন্সীর কান্দি গ্রামের ইদ্রিস মোড়লের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইমন বাজারের একটি দোকান থেকে রশি কিনে আনেন এবং নিজ কর্মস্থল ফার্নিচার দোকানে গিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অভিমান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।অন্যদিকে, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জা কান্দি এলাকায় আয়নাল হক (৫৭) নামের এক কৃষক নিজ বাড়ির পাশে একটি বাগানে গাছের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এলাকাবাসীর চোখে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, একই দিনে দুটি আত্মহত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ দুটি উদ্ধার করি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক ফেডারেশন নেতার মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের Read more

ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু
ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় Read more

জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন