অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। চলতি বছরের মার্চে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরুর পর এটিকেই ইসরায়েলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করা হচ্ছে।মঙ্গলবার (৩ জুন) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরায়েলের সেনাবাহিনী। এর আগে সোমবার হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকে জানানো হয়, তাদের যোদ্ধারা উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে “মারাত্মক সংঘর্ষ” চালিয়ে যাচ্ছে। আর তার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর ঘোষণা দেওয়া হলো।এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৫০৩ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে।চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত Read more

কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ
যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ

যশোরে হানি ট্র্যাপ চক্র শক্তিশালী ফাঁদ পেতে বিভিন্ন লোকজনকে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। এমনি এক চক্রের সন্ধান মিলেছে যশোরে। ব্যবসায়ীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন