জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে থানায় লিখিত অভিযোগ করেছে এক শিশুর পরিবার।অভিযুক্ত শামছুল ও আশিক গাছকাটা শ্রমিকের কাজ করেন। অভিযোগ দায়েরের পর থেকেই তাঁরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশু দুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।লিখিত অভিযোগ ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর দুপুরে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ওই দুই শিশু বাগানে যায়। সেখানে শামছুল ও আশিক গাছ কাটছিলেন। এ সময় তাঁরা শিশুদের কাছে ডেকে আনেন। এক পর্যায়ে ভয় দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেন তারা। এরপর বিভিন্ন সময় ওই দুই শিশুকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করতেন শামছুল ও আশিক। এক পর্যায়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ১১ বছর বয়সী শিশুটি শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পরে। পরে শিশু দুটি পরিবারের সদস্যদের ধর্ষণের ঘটনা জানায়। গতকাল রাতেই এক শিশুর নানি থানায় ওই দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।অভিযোগকারী ওই নারী বলেন, ‘আমার মাইয়্যাডা প্রতিবন্ধী। মাইয়্যা ও নাতিরে আমিই লালন-পালন করি। ম্যালাবার আমার নাতির লগে খারাফ কিছু করছে ওরা। বিভিন্ন সময় আমার নাতি আর ওই বাচ্চা পোলারে টাকার লুভ দেখাইয়্যা এসব করত। আমার নাতিডা এসবের কারণে এহন অসুস্থ। আমি অপরাধীদের শাস্তি চাই।’লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের ধরতে গতকাল রাতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু তাঁদের পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে তাঁদের ধরা হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার

আব্দুল হান্নান মিয়াজী ২৫ বছরের এক তরুণ। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের আবু সালেকের পুত্র। সে ইউটিউব Read more

নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে
নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা Read more

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর
চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় বাইরে থেকে Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পদ থেকে Read more

শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন