কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার (বর্তমানে সদস্য) আবু সাইদ মো. মুস্তাক ও অতিরিক্ত কমিশনার (বর্তমানে কমিশনার) মো. গোলাম কবীর।দেশের পরিবর্তিত পরিস্থিতে তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগে তদন্তে নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বড় বড় গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রমাণ পায় সংস্থাটি।এরইপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এনবিআরের আয়কর ক্যাডারের এই ঊর্ধতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর। দুই কর্মকর্তা এনবিআরের কর ক্যাডারের সর্বোচ্চ পদ সদস্য ও কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার আবু সাইদ মো. মুস্তাক ও মো. গোলাম কবীর মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। বড় বড় প্রতিষ্ঠানের সব ধরনের অনিয়মের সমাধান ছিল তাদের দপ্তরে। শুধু প্রতীক গ্রুপকে শত শত কোটি টাকার কর সুবিধা প্রাপ্তিতেও তারা সহায়তা করেন। যা উঠে এসেছে খোদ এনবিআরের অভ্যন্তরীণ একটি তদন্তে। এতে আয়কর বিভাগের এই দুই কর্মকর্তার প্রমাণ পাওয়া একই দিনে দুটি আলাদা আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই এবার শুরু হবে ছোট ফরম্যাটের লড়াই। সেই টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য Read more

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত

লালমনিহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ Read more

চুরি হয়ে গেল গাজীপুর সাফারি পার্কে থাকা তিনটি লেমুর-ই!
চুরি হয়ে গেল গাজীপুর সাফারি পার্কে থাকা তিনটি লেমুর-ই!

সাফারি পার্ক গাজীপুরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস আগে দুটি Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন

যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন