দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে বলা হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।এ ছাড়া, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পাঁচ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারি অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।এর আগে, এ ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি ও ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধবিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চেয়ে রিট করা হয়। অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ
আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না: আরিফিন শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র শুটিংয়ের জন্য। Read more

দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দিনাজপুরে তেলের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের Read more

বরিশালে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
বরিশালে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

বরিশালে শিশু একাডেমীর আয়োজনে প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে নুতন পোশাক বিতরণ এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Read more

নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান
নভেম্বরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন Read more

‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’
‘চটগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে’

চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন