মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক আজ মঙ্গলবার মধ্যরাত ১টায় মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 
সখীপুরে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই 

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে Read more

জাতিসংঘের নীতি আজ ‘অবরুদ্ধ’, রয়েছে কঠিন পরীক্ষায়: মহাসচিব
জাতিসংঘের নীতি আজ ‘অবরুদ্ধ’, রয়েছে কঠিন পরীক্ষায়: মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। তিনি বলেন, ‘শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি
জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি

আমন্ত্রণ জানালেও জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং যুগপৎ আন্দোরনের সঙ্গীরা। সুতরা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে Read more

গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন