ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল।এ নির্দেশনার ফলে সেখানে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় এখনো ৫০ জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারেন।এদিকে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানান, উত্তর গাজায় জাতিসংঘের সহায়তা ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি গুলিতে অন্তত ৩০ জন নিহত ও বহু আহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে, অনেকেই মারাত্মক দুর্বলতা ও মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছেন।মন্ত্রণালয় আরও জানায়, অসুস্থদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে আসছে, তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে।জাতিসংঘও বলেছে, গাজার মানুষ অভূতপূর্বভাবে অনাহারে ভুগছে এবং জরুরিভিত্তিতে ত্রাণ প্রবাহ বাড়ানো দরকার।ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহর দক্ষিণ-পশ্চিমাংশে কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সেনাবাহিনী চরম শক্তি প্রয়োগ করে শত্রুর ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।তবে এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। তাদের প্রশ্ন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবনের বিনিময়ে নেওয়া হচ্ছে না তো?এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট অর্ধগলিত অবস্থায় আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।বুধবার (৩০ জুলাই) Read more

জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল
জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়: খন্দকার নাসিরুল

'নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়' বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

মেসিবিহীন মায়ামির বড় হার
মেসিবিহীন মায়ামির বড় হার

মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন