শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আমরা আগামী বছর আরও একটি সুন্দর বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবুও আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তোরণ। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু
নীলফামারীতে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতের সময় মসজিদে মো. সাজু ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’
আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য সামরিক প্রযুক্তিতে জার্মানি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম Read more

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মামলায় একজনকে পাঁচ বছর এবং আরও তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন